ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে গুজব-অপপ্রচারে ব্যস্ত বিএনপি-জামায়াত, সতর্ক থাকার আহবান আ.লীগের তথ্যপ্রযুক্তি উপ-কমিটি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৩-১১-২০২৩ রাত ১০:৫৯

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের গুজব-অপপ্রচারের নিয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-কমিটি। 

দেশ-বিদেশে নির্বাচনকে বিতর্কিত করতে নানান ষড়যন্ত্র চলছে৷ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রাখছে । দেশের জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। এসব গুজব অপপ্রচারের জবাব দিতে হবে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির ১ম সভা ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি'র কার্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কক্ষে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এইসব কথা বলেন'। 

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচন পরিচালনা জন্য গঠিত তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ-কমিটির উদ্যোগে নির্বাচন পূর্ব, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তি কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা হয়। 

এসময় গুজব অপপ্রচার রোধ, নির্বাচনের জন্য বিশেষ কনটেন্ট প্রস্তুত ও সবর্ত্র ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন কমিটির সদস্যগণ।

সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি দীর্ঘদিন ধরে দেশে বিদেশ থেকে প্রচারিত গুজব অপপ্রচার রোধে কাজ করছে। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছে। নির্বাচন কেন্দ্রীক অনেক গুজব অপপ্রচার করছে বিএনপি-জামায়াত। এসব গুজব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর বলেন, সারা বছরই তথ্যপ্রযুক্তি কমিটি সজাগ ছিল। নির্বাচন উপলক্ষ্যে আরও বেশি সক্রিয় হবে 'টীমওয়ার্ক'-এর মাধ্যমে। 

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য এবং উপ-কমিটির ০৭টি বিষয়ভিত্তিক টাস্কফোর্সের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি