ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবির ধর্মতত্ত্ব অনুষদে নতুন ডিন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৪-১১-২০২৩ দুপুর ২:২৯

ইবির ধর্মতত্ত্ব অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।ইবির ভিসি প্রফেঃড.শেখ আঃসালাম আগামী দুই বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন আল কোরআান এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেঃড.আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফিকে।প্রফেঃ ড.এরশাদ উল্লাহর মেয়াদ শেষ হওয়ায় তাকে এ নিয়োগ দেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রফেঃড.আশ্রাফি বিদায়ী ডিন প্রফেঃড.এরশাদ উল্লাহর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী দুই বছর তিনি ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত ড.আশ্রাফি ইতোপূর্বে একই বিভাগের সভাপতি ও বিভিন্ন হলের প্রোভস্টের দায়িত্ব পালন করছেন। দেশ- বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে ৪০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।ইবির প্রথম ব্যাচের একই বিভাগের তিনি ছাত্র ছিলেন।দায়িত্ব নিয়ে তিনি সকালের সময়কে জানান, ইবির জন্ম হয়েছিল ধর্মতত্ত্ব অনুষদ নিয়ে। ধর্মতত্ত্ব অনুষদ এ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত অনুষদ।ইবিতে বিভিন্ন অনুষদের নামে ভবন রয়েছে যেমন,কলা অনুষদ ভবন,বিজ্ঞান অনুষদ ভবন,ব্যবসায় অনুষদ ভবন ও আইন অনুষদ ভবন।অথচ আজও ধর্মতত্ত্ব অনুষদের নামে কোন ভবনের নামকরণ করা হয়নি।পৃথকভাবে ধর্মতত্ত্ব অনুষদ ভবনের নামকরণ করণের জন্য ভিসিকে অনুরোধ করা হবে। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী