ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শীতবরন করে নিয়েছে বশেমুরবিপ্রবির ৯ম ব্যাচ


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ৩:২৬
হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে, হিমেল হাওয়া কে সঙ্গী করে ও কুয়াশার চাদর আবৃত করে আগমন ঘটে শীতকালের  আর এই নবাগত শীতকে বরণ করতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (বশেমুরবিপ্রবি)এর নবম ব্যাচের শিক্ষার্থ কতৃক  শীত বরণ উৎসব ‘নবনীতক’ উদযাপিত হয়েছে।
 
২৪ শে নভেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এই "নবনীতক" অনুষ্ঠানের আয়োজন  করা হয়। অনুষ্ঠানের শুরুতে  বিকালে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পরে রাতে প্রশাসনিক ভবন সংলগ্নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাদাকালো, কূপজল, অটিমেস ও অচিন পাখি ব্যান্ড মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে।তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নাচ গান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করেন।
 
উল্লেখ্য যে,বশেমুরবিপ্রবিতে এই প্রথম ব্যাচভিত্তিক বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচ (২০১৯-২০ সেশন) “উষ্ণতার খোঁজে নবনীতক" শীতবরন অনুষ্ঠানের আয়োজন করেন। 
উক্ত অনুষ্ঠানে  উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, উপ- উপাচার্য অধ্যাপক ড. সামসুল আলম, ছাত্র উপদেষ্টা ড. মো. শরাফত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, শিক্ষার্থীদের ভিন্নধর্মী এই উৎসব দেশের আবহমানকাল ধরে চলমান সংস্কৃতির কথা মনে করিয়ে দেয় পড়াশোনার সাথে তাদের দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেঁচে থাকুক।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?