মধুপুরে নারী সহিংসতা প্রতিরোধ আলোচনা সভা ও র্যালি
টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আদিবাসী গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি শনিবার এ কর্মসূচি পালন করে ।
পক্ষব্যাপি কর্মসূচির প্রথম দিন (২৫ নভেম্বর) নারী সংগঠনটির নিজস্ব কার্যালয় ভুটিয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।"নারীর প্রতি সহিংসতা রুখতে, গড়ে তোলো একতা" প্রতিপাদ্যে এক র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার বাইদ সিআইপি প্রজেক্ট ইনচার্জ দীপিকা সিমসাং।
সোসাইটির রীতা রেমার সঞ্চালনায় আলোচনা সভায় জযেনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, কৃষি বিভাগের প্রতিনিধি শাহীন আলম বক্তৃতা করেন।
আচিক মিচিক সোসাইটি জানায়, নারী ও মেয়ে শিশুর প্রতি নানা ধরনের সহিংসতা বেড়েই চলছে। বিশেষ করে পারিবারিক, সামাজিক সহিংসতায় আক্রান্ত হচ্ছে নারী ও শিশু। এই সহিংসতা প্রতিরোধে বিশ্বের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষব্যাপি সারা পৃথিবীতে এই সহিংতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের লক্ষ্য সহিংসতামুক্ত, নারী পুরুষের সমতা ভিত্তিক মানবিক সমাজের। একদিন নারীরা বলে উঠবে সমস্বরে “ আমরা নারী, আমরাও পারি”।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার