ইবি ছাত্রলীগ সভাপতির নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ড্রাইভার নিয়োগকে কেন্দ্র করে ইবি ছাত্রলীগ সভাপতির কণ্ঠ সাদৃশ্য কয়েকটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।এ ঘটনা ইবিতে টক অফ দি ক্যাম্পাসে রূপ নিয়েছে।তথ্য সূত্রে জানা গেছে,২২ নভেম্বর 'ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস' ও 'সানজিদা আক্তার তানিয়া' নামের ফেসবুক পেজে ইবি ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও ইবিতে নিয়োগ প্রাপ্ত ড্রাইভার মিলন হোসেনের সঙ্গে চাকরিতে চুক্তিবদ্ধ ২০ লাখ টাকার লেনদেন সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়।অডিওতে ইবি ছাত্রলীগ সভাপতি আরাফাতের কণ্ঠে শোনা যায, "এক মাস সময় নিয়ে ৩ নভেম্বরের কথা ছিল আজকে ১৫ তারিখ দেড় মাস হয়ে গেল। কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা আমাকে দিয়ে দাও। মাগুরার এক ভাইকে চাকরি দিলে পঁচিশ লাখ টাকা পেতাম। বদরুল ২০ লাখ টাকা নিয়ে বসেছিল। তোর চাকরির জন্য হাবিবুরের চাকরিটা হলো না। হাবিবুর আমার ভাগ্নে হয়।১০-২০ হাজার টাকা কম দেবে দাও তবুও টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও।সেক্রেটারি জয় তার ভাগের টাকা ঠিকই নিয়ে গেছে।' ফেসবুক পেজে 'ড্রাইভার নিয়োগে ২০-২৫ লাখ টাকার বিনিময়ে আরাফাতের নিয়োগ-বাণিজ্য' শিরোনামে এ অডিওটি আপলোড করা হয়।এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। অডিওটি সুপার এডিট করে আপলোড করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।২৫ নভেম্বর সকালে ইবিথানায় একটি জিডি করেছি।জিডি নম্বর-৯৬৮।ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল ইবি ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।থানায় জিডি করা হয়েছে। ফেসবুক আইডিতে অডিও আপলোড দাতা কে সনাক্ত করা গেলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম সকালের সময়কে বলেন,ঘটনাটি শুনে আমি নির্বাক হয়ে পড়েছি। সামান্য একটি ড্রাইভার পদে চাকরির জন্য ২০ লক্ষ টাকা ঘুষ!এত টাকা এরা কোথায় পায। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।তদন্ত কমিটির রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied