ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শাহজাদপুরে জমকালো আয়োজনে ‘দৈনিক সোনালী খবর’ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশের নন্দিত জাতীয় “দৈনিক সোনালী খবর” পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি পি এম পলাশের আয়োজনে ও সঞ্চালনায় শনিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।   
বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসমত আলী, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আতিক সিদ্দিকী, এবং সম্মানিত অতিথি ছিলেন, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, সাগর বসাক, মো. ওমর ফারুক, মো. শামসুর রহমান শিশির, মো. জাকারিয়া মাহমুদ, মিঠুন বসাক, এম এ হান্নান শেখ, মো. মাহফুজুর রহমান মিলন, মো. রাসেল সরকার, মো. রওশন আলম, রাজিব আহম্মেদ রাসেল, তাহছীন নূরী খোকন সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
উল্লেখ্য, আলোচনা সভা ও কেক কাটার পরে স্থানীয় ও টেলিভিশন শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী ইমন হাসান সহ অন্যান্য নৃত্যশিল্পীরা। এবং সঙ্গীত পরিবেশন করেন, এটিএন বাংলার অডিশনকৃত শিল্পী সুদীপ্তা দাস, স্থানীয় শিল্পী অন্তরা কুন্ডু, প্রিয়ন্তী, বাবু, উজ্জল, নাজমুল, মোশারফ, আলামিন ও কন্ঠশিল্পী পি এম পলাশ। এর আগে অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধন করেন, দৈনিক সোনালী খবর এর সম্পাদক ও প্রকাশক মো. মনিরুজ্জামান মিয়া। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ