শাহজাদপুরে হারিয়ে যেতে বসেছে প্রাচীন মৃৎশিল্প
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা পালপাড়া গ্রামে মৃৎশিল্পীরা প্রচন্ড অর্থ কষ্টের মধ্য দিয়ে তাদের বাপ দাদার ঐতিহ্যবাহী পেশা মৃৎশিল্প কর্মকান্ড ধরে রেখেছেন। নরিনা পালপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭০ বছর বয়সী বৃদ্ধা বিধবা নারী সুমিত্রা পাল আপন পেশায় অত্যন্ত দক্ষতার সাথে পাঁচ খোলা, সাত খোলা, দইয়ের খুটি, ঝাজুরি, মাটির কলসি, বাথরুমের চাক আপন মনে বানিয়ে চলছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ছোট কাল থেকেই বাপ দাদার পেশাকে আঁগলে ধরে আছেন।
তার ছেলে মেয়ে নাতি সবাই এই পেশার সাথে জড়িত।
তৃষ্ণা রানীপাল যিনি মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র যেমন হাড়ি পাতিল, কাশা, শরাই, তিল ঘসনা, কারাই ঢাকনা, খাদা, দুধের পাতিল, মাটির ব্যাংক। ছোট বাচ্চাদের খেলনা যেমন হাতি, ঘোড়া, পুতুল, খেলনার খুটি, মরিচ বাটনা, ইত্যাদি। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনার সামগ্রী বানিয়ে বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করে থাকেন।
পূর্নিমা রানী পাল বলেন- জীবনে অনেক উৎথান পতন দেখলাম অনেকে কত ব্যবসা করে আকাশ চুম্বী সফলতা পেয়েছে। আর আমরা শুধু মাত্র মাটির তৈরি জিনিসপত্র তৈরি করেছি। মানুষের খেদমতে বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমরা অন্য কোন পেশায় যাইতে পারছি না।
বাঞ্চা কুমার পাল বলেন- আজকাল মানুষ মাটির তৈরি জিনিসপত্র তৈরির বদলে বিভিন্ন এ্যালুমিনিয়াম,প্লাস্টিক পণ্য হাতের নাগালে খুব সহজ লভ্যে পাওয়ায় তারা এখন মৃৎশিল্পের তৈরির জিনিস পত্র খুব একটা ব্যবহার করছে না। যতত্র তত্র এ্যালুমিনিয়াম, প্লাস্টিক ব্যবহারের ফলে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। যেখানে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করলে মানুষের কোন রকম ক্ষতির আশঙ্কা থাকে না। তাই সরকার বাহাদুরের নিকট বিনীত আবেদন আমাদের এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে যথাযথ ব্যবস্থা নিয়ে সারাদেশে লক্ষ-লক্ষ মৃৎশিল্প কর্মীকে তাদের শিল্প কর্মকে বাচিয়ে রাখতে সহযোগিতা করুন।
নিতাই কুমার পাল বলেন- তারা জম্মের পর থেকই মা বাবার ব্যবসার হাল ধরেছেন। কিন্তু এই মৃৎশিল্পের কাঁচামালের দাম বেড়ে আগে এক ভাটা মাল পোড়াতে খরচ হতো পাচ হাজার এখন তা বারো হাজার টাকা দাড়িছে। তাছাড়া, কাচামাল জ্বালানির দাম ও বেড়ে যাওয়ায় এই শিল্পের ব্যপক দরপতন হওয়ায় ব্যবসা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন সরকারি সাহায্য যেমন কুটির শিল্পের জন্য কোন ঋণ বরাদ্দ ছাড়া এই ব্যবসাকে টিকে রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
এমএসএম / এমএসএম
ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত
ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা
মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'
বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার
মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ
ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ
নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ
উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী
ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম