তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থবছরের বাজেট উন্মুক্ত করা হয়। ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শরিফুল ইসলাম।
বাজেট ধরা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকা ৩৬৬ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৯৮০টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮২ হাজার ৩শ ৮৬ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম, ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য জয়নব খাতুন, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাসুদা খাতুন, ২নং ওয়ার্ডের সদস্য আলতাব হোসেন, ৮ নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক, ইউডিসি তত্ত্বাবধায়ক আব্দুর রশিদ, গ্রাম্য প্রধান মঞ্জিল ফকির, আরিফুল ইসলাস, আবু বক্কারসহ অনেকে।
এমএসএম / জামান
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি