বশেমুরকৃবি’তে স্টেকহোল্ডারগণের অবহিতকরণ সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের আয়োজনে (আইকিউএসি) সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা স্টেকহোল্ডারগণের অবহিতকরণ বিষয়ে রবিবার সকালে আইকিউএসি সেমিনার কক্ষে দু’টি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বশেমুরকৃবি সিটিজেন চার্টার এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্ম-পরিকল্পনা (২০২৩-২৪) বিস্তারিত আলোচনা করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। প্রথম সভায় পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও দ্বিতীয় সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। স্টেকহোল্ডার অবহিতকরণ সভায় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied