ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ফোরাম উত্তরা-ঢাকা’র এজিএম সম্পন্ন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-১১-২০২৩ বিকাল ৫:২০

রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম ফোরাম উত্তরা- ঢাকা এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আজ (শনিবার) উত্তরার ৩ নম্বর সেক্টরের হোয়াইট হল মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরার জনকল্যানমূলক সামাজিক সংগঠনটির সভাপতি মো. নুরুল আলম। এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় চট্টগ্রাম ফোরাম উত্তরা-ঢাকার সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। সভাপতির বক্তব্যে মো. নুরুল আলম বলেন, চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনজুড়ে বিস্তৃত। আমরা চট্টগ্রাম ফোরাম উত্তরার উদ্যোগে সরকারের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখে চলেছি। তিনি বলেন, ফোরামের উদ্যোগে আমরা যেমন সামাজিক ও মানবিক কাজগুলো করছি ঠিক তেমনিভাবে চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা অবদান রেখে যাব।
সাধারণ সম্পাদকের বক্তব্যে মোহাম্মদ ফারুক খান এসময় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরে বলেন, আমরা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরো বেশি সামাজিক, মানবিক ও নৈতিক কাজ করতে চাই। শীঘ্রই আমরা একটি ইমার্জন্সী সাপোর্ট টিম তৈরি করব। যাদের মাধ্যমে আমরা জরুরী রক্তদান, মুমুর্ষূ রোগীদের আর্থিক সহয়তা ও মৃত ব্যক্তির দাফন কার্যক্রমে সহায়ক ভূমিকা প্রদান করা হবে।
এজিএমে ফোরামের চলতি বছরের আর্থিক বিবরণী উপস্থিত সদস্যদের কাছে তুলে ধরেন অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের। আয়োজনে ফোরামের উপদেষ্টা নেত্র সেন বড়ুয়া বর্তমান ইসি কমিটিকে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ধন্যবাদ জানান

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি