ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বশেমুরবিপ্রবিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৬-১১-২০২৩ বিকাল ৫:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ  সম্মেলন “Bangabandhu National Model United Nations-2023" এই কনফারেন্সটির আয়োজন করেন বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা "BSMRSTU Global Affairs Council "। উক্ত সম্মেলনে দেশের সুনামধন্য ১০ টি  বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা অংশ নেয়। গত ২৩শে নভেম্বর সম্মেলনের উদ্ভোধনীতে উপস্থিত ছিলেন এমদাদুল হক (সহকারী অধ্যাপক), ইমদাদুল হক সোহাগ (প্রভাষক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ), নিয়াজ আল হাসান (প্রভাষক এবং সভাপতি ফিশারিস এবং মেরিন বায়োসাইন্স বিভাগ) ও বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সুমন। 
 
উক্ত সম্মেলনে ৫টি কমিটি ছিল, United Nations Development Programme, United Nations Security Council, United Nations Correspondent Association, International Cricket Council, বঙ্গবন্ধু মন্ত্রিসভা।  অনুষ্ঠানের ৩য় দিনে  ক্লোজিং ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাদেকুল আরেফিন"  (সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়" এছাড়াও উপস্থিত ছিলেন ইমদাদুল হক সোহাগ, (প্রভাষক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ), নিয়াজ আল হাসান (প্রভাষক এবং সভাপতি ফিশারিস এবং মেরিন বায়োসাইন্স বিভাগ), ড.নাসির উদ্দিন (সহকারী প্রভাষক, রসায়ন বিভাগ)।
 
রিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকুল আরেফিন  তার বক্তব্যের মধ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এই তোমাদের মতো তরুনদের স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই আর এই সোনার মানুষ  তোমরাই  হবে।  তোমাদের দক্ষতা, তোমাদের সক্ষমতা ও মেধার বিকাশ ঘটিয়ে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলতে হবে। আমি এই ৬০ বছর বয়সে তোমাদের কাছে  এই মেসেজটাই দিতে এসেছি যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমরাই অবদান রাখবে! তোমরাই সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
 
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন, সকল প্রতিনিধিদের মাঝে সনদ প্রদান ও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অনুভূতি জানার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা  সভাপতি সাইফুল ইসলাম সুমন।

এমএসএম / এমএসএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন