ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাট -৪ নৌকার মাঝি ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:১৭
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে নৌকার মনোয়নয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। আজ রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকায় সোহাগের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই শরণখোলা ও মোরেলগঞ্জে সোহাগের কর্মী-সমর্থকরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। দুই উপজেলাতেই সোহাগ সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।
 
সংসদীয় আসন-৯৮ ও বাগেরহাট-৪ শরণখোলা-মোরেলগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান এমপি আমিরুল আলম মিলন এবং জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ ১৩ জন। এদের মধ্যে প্রধান আলোচনায় ছিলেন আমিরুল আলম মিলন ও সোহাগ। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার মাঝি হিসেবে সোহাগের নাম ঘোষণা করেন।
 
নৌকার মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চির কৃতজ্ঞ।আমরা সবাই নৌকার কর্মী। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানাই। আমি নৌকা পাওয়ায় অতিউৎসাহী হয়ে আমার কোনো নেতাকর্মী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমান এমপি আমিরুল আলম মিলন তার প্রতিক্রিয়ায় বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদের কিছুই করার নেই।নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকে নৌকা দিয়েছেন। আমি নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করব।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ধামইরহাটে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। 

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী

উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন