ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবি শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটালো ছাত্রলীগ নেতা


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:৪৪

ইবি শিক্ষার্থী মোঃ এনামুল হক ইমনকে থাপ্পর মেরে কানের পর্দা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ এক নেতার বিরুদ্ধে।ভুক্তভোগী শিক্ষার্থী ২০২১-২২ইং সেশনের আইন বিভাগের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থী ইমন ২৭ নভেম্বর বেলা বারোটায় প্রক্টর অফিসে লিখিতভাবে অভিযোগ পত্র জমা দেয়।অভিযোগ পত্রে দুইজন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।অভিযুক্তরা হলেন,২০১৭-২০১৮ ইং সেশনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মিনহাজুল হক রুমন এবং ২০১৮- ২০১৯ ইং সেশনের শিক্ষার্থী ফোকলোর স্টাডিজ বিভাগের মোহাম্মদ বদরুল আমিন পিয়াস। এর মধ্যে মিনহাজুল হক রুমন শাখা ছাত্রলীগের কর্মী এবং ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।অভিযোগপত্রের আলোকে জানা যায, গত ১৮ নভেম্বর রাত সাতটার সময় ইমন জিয়া মোড় দিয়ে মোটরসাইকেল যোগে হলের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে বদরুল আমিন পিয়াস  ইমনকে গাড়ি থামাতে বলে।কথা শেষ হলে ইমন গাড়ি স্টার্ট দিতে না দিতেই রুমন ইমনকে পিছন দিক থেকে এলোপাতাড়ি মারতে শুরু কর। এতে ইমনের বাম পাশের কান দিয়ে  রক্তপাত শুরু হয়।রুমন এ সময় মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে ভুক্তভোগী ইম।ইবি মেডিকেল সেন্টারের ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে ইমনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। কুষ্টিয়ার  নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুল মান্নান কানের পরীক্ষা নিরীক্ষা শেষে বলেন,ইমনের বাম কানের পর্দা ছিঁড়ে গেছে।যে কারণে কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দ্রুততম সময়ে কানের অপারেশন না করলে স্থায়ীভাবে ইমনের কান ক্ষতিগ্রস্ত  হতে পারে।এ বিষয়ে রুমনের সঙ্গে যোগাযোগ করা হলে রুমন মোবাইল ফোনে জানায়,ইমন আমার জুনিয়র সে এলোমেলো ভাবে মোটরসাইকেল চালাচ্ছিল সে কারণে তাকে একটু শিক্ষা দিতে কিছু কথা কাটাকাটি হয়েছে।বিষয়টি তখনই সমাধান হয়ে গেছে।সরি ভাই রাখলাম।প্রক্টর প্রফেসর ডঃ শাহাদাৎ হোসেন আজাদ বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসা শেষে ইমন ক্যাম্পাসে ফিরলে তার অভিযোগ পত্রের আলোকে তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযোগ পত্রে ইমন তার চিকিৎসার ব্যয়ভার  অভিযুক্তের কাছে দাবী করেছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী