চাঁদপুরে ২ নতুন মুখসহ নৌকা পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় ৫টি আসনের আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করেছে। ৫টি আসনের মধ্যে ২টি নতুন মুখ ও পুরনো ৩ জন সংসদ সদস্যকে রেখে ও তাদের উপর ভরসা করে পুনরায় দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
জেলায় মনোনয়ন প্রাপ্তরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) ডক্টর সেলিম মাহমুদ ।চাঁদপুর-২ মতলব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) এই পুনরায় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এই আসনে ও পুনরায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান। চাঁদপুর-৫ (হাজিগঞ্জ শাহারাস্তি) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পেলেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।
এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে বিকেল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা গুলোতে আনন্দ মিছিল বের করেছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য এ জেলায় ৫ টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৫২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরই মধ্য থেকে ৫ জনকে দলীয় মনোনয়ন প্রদান করা হলো।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন