এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাউফলে মানববন্ধন
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাউফলে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। সোমবার (৩১ মে) সকাল ১০টায় জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেয়।
শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণ করতে হবে। এ লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ করতে হবে, সরকারি নিয়মে বাড়িভাড়া প্রদান, শতকরা ২৫ ভাগের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের অনুরূপ অবসর ভাতা প্রদান, শিক্ষক-কর্মচারীদের ঐচ্ছিক বদলি নিশ্চিতকরণ এবং জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মরিয়ম বেগম নিশু প্রধান শিক্ষক সিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয় ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাউফল; হারুন অর রশিদ খান, সহকারী শিক্ষক নাজিরপুর ইব্রাহিম সেলিম দাখিল মাদ্রাসা ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য; তুষার কান্তি ঘোষ, প্রধান শিক্ষক, কর্পূরকাঠী ইসমাইলিয়া মাধ্যমিক বিদ্যালয়; মো. মাহাবুব আলম, প্রধান শিক্ষক, নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়; মো. মোশারেফ হোসেন, প্রধান শিক্ষক, সোনামন্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়; মো. তোফাজ্জেল হোসেন. সভাপতি, মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতি বাউফল; কে বি এম মামুন হোসেন, সভাপতি, বেসরকারি সহকারী শিক্ষক সমিতি বাউফল; এস এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক, বেসরকারি সহকারী শিক্ষক সমিতি বাউফল প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied