ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শুদ্ধাচার পুরস্কার সম্মাননা পেলেন ধামইরহাটে কৃতি সন্তান এস.আই মাহমুদ মোস্তফা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:৩৪

নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান পুলিশ একাডেমী সারদায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মাহমুদ মোস্তফা শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ অর্থ বছরে সম্মাননা পেয়েছেন। তার এই খবর ছড়িয়ে পড়লে রামরামপুর গ্রামে তার পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।
জানা গেছে, চলতি অর্থ বছরে ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার মুল্যায়ন সূচকে সততা ও নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবন ও সংস্কার মুলক কাজে আগ্রহ, কম্পিউটার ব্যবহার ও ই-কমিউনিকেশনে দক্ষতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ, নথি ব্যবস্থাপনায় দক্ষতা, দাপ্তরিক গোপনীয় রক্ষা আনুগত্য ও বিশ্বস্ততা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন সহ ১০টি মুল্যায়ন সূচকে উত্তীর্ণ হয় বিপিএ তে কর্মরত এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা। এরই প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর পুলিশ একাডেমীর প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম বিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর চেমনি মেমোরিয়াল হলের কল্যাণ সভায় একাডেমীর প্রিন্সিপালের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা, এছাড়াও তিনি এক মাসের মুল বেতনের সমপরিমান অর্থও সম্মানী হিসেবে গ্রহণ করবেন।।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) এ কে এম আহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি (ইভ্যালুয়েশন) ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) মোঃ মাসুদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম, রিসার্চ, ইন-সার্ভিস অ্যান্ড ইন্টাঃ ট্রেনিং) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বেসিক ট্রেনিং) মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশ একাডেমীর উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন পদ মর্যাদার পুলিশ এবং সিভিল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট, গেজেট ও পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন