ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ’র নির্বাচনী ক্যাম্পেইনের প্রশিক্ষণ শুরু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৩ বিকাল ৫:২০
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা টিমের উদ্যোগে সোমবার রোড টু স্মার্ট বাংলাদেশের নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়েছে। উক্ত নির্বাচনী প্রচারনা ক্যাম্পেইনের প্রশিক্ষণে কাপাসিয়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে প্রায় দেড় সহস্রাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। এছাড়া এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 
নির্বাচনী প্রচারনার প্রশিক্ষণের এ অনুষ্ঠানটিতে ফারহানা নাসরিন আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমও মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেনীর ভোটারদের উপস্থিতি নিশ্চিতকরনের ওপর প্রশিক্ষণ দেয়া হয়।
 
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের করনীয় নির্বাচন ও নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোসহ বিভিন্ন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে জেলায় বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে এ প্রশিক্ষণ দেয়া হবে।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের জন্য করনীয় বিষয়গুলো পুংখানুপুংখ ভাবে পালনের নিমিত্তে প্রশিক্ষনার্থীদেরকে দিক নির্দেশনাও দেয়া হয়। ওই প্রশিক্ষনে আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে আবারও সরকার গঠনের বিষয়টি তৃনমূল পর্যায় হতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
 
সিমিন হোসেন রিমি মনে করেন যে, নির্বাচন পরিচালনায় অফলাইন ক্যাম্পেইনের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষনটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী, প্রতিবন্ধী ও বয়স্ক ভোটার সহ সকলের উপস্থিতি বাড়াতে সাহায্য করবে বলে আশা করা যায়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত