ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ৫ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক এর মনোনয়নপত্র দাখিল


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর (হাজিগঞ্জ- শাহারাস্তি)- ৫ আসনের মনোনয়নপত্র জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।তিনি ২৯ নভেম্বর (বুধবার) দুপুরে জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা  নির্বাচন কমিশনার তোফায়েল আহম্মেদের কাছে
আওয়ামী লীগ মনোনীত দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি সামরিক শাসক এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারে মন্ত্রী পদ মর্যদায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হাজিগঞ্জ শাহরাস্তি এলাকা থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য.মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বাঙ্গালী জাতির সূর্য সন্তান মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এবারসহ ৬ষ্ঠ বারের মত মনোনয়নপত্র দাখিল করলেন। বিগত ৫ বারের মনোনয়নপত্র দাখিলে তিনি ৪ বার বিজয়ী হয়েছেন।

তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে তিনি আবারও বিজয়ী হবেন বলে তিনি ও দলীয় নেতা-কর্মিরা আশা করছেন।এসময় উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ পৌর মেয়র মাহবুবুল আলম লিপন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ