ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। 
 
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম মতিয়া চৌধুরী। 
 
এসময় তিনি বলেন, দেশি বিদেশী নানা রকমের ষড়যন্ত্র চলছে। তারপরেও আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তাঁর গুরু দায়িত্ব পালন করতে পারেন।
 
তিনি আরো বলেন, যারা আমাদের সাথে একমত না তাদের মতকেও আমরা শ্রদ্ধা করি। গণতন্ত্র মানেই ভিন্ন মতকে শ্রদ্ধা করা। আমি যদি আপনাদের কাজ করতে গিয়ে কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। সেই সাথে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন।
 
পরে মতিয়া চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়নপত্র জমা দেন। 
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম,নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচিএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য গীপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, হাজী জাহাঙ্গীর আলম প্রমূখ।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ