ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে লুণ্ঠিত মালামাল উদ্ধার,ডাকাতির সরঞ্জামসহ ৮ ডাকাত গ্রেফতার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ১:৪০

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত হওয়া মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-সস্ত্রসহ ৮ জন ডাকাত এবং লুণ্ঠিত মালামাল হেফাজতে রাখার দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। আটককৃতরা হলেন-ঢাকা জেলার ধামরাই থানার চৌঠাইল দক্ষিনপাড়া মৃত হেলাল ওরফে ইলা মিয়ার ছেলে সেলিম মিয়া ওরফে সলিম খান (৪৮), খলিল মিয়া (৪০), সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের নুরুল হকের ছেলে মালেক (২৬) ও আলেক হোসেন (২১), উত্তর জামশা গ্রামের শাজাদৎ হোসেনের মেয়ে সুমা আক্তার ওরফে সুমী (২৫), চর দূর্গাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শামসুল ইসলাম (২৮), পূর্বভাকুম গ্রামের মৃত পরান ফকিরের ছেলে সুমন ফকির (২৫), কহিলাতলী গ্রামের মৃত ফজল শেখের ছেলে মোক্তার হোসেন (৩৩), চরদূর্গাপুর গ্রামের রজ্জব আলীর ছেলে সজিব মিয়া (২২) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার চর দৌলতপুর গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আইয়ূব ওরফে আইয়ূব মোল্লা (৩৪)।

 জানা গেছে, গত ১৯ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে অজ্ঞাতনাম ৯-১০ জন ডাকাত উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বসতবাড়ির একতলা বিল্ডিংয়ের পিছনের (উত্তরপাশের) ওয়ালে বাঁশের মই দিয়ে ছাদে উঠে চিলেকোঠার দরজা কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে। পরে কাঠের মূল দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে প্রবাসী জুয়েল রানার স্ত্রী মনি বেগম, ভাই সোহেল রানা, মা জাহানারা বেগম, ভাগিনী আশা মনিদেরকে দেশীয় ধারালো বিভিন্ন অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর জখম করে। ওই সময় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে ৩৩ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, ২০ ভরি ওজনের ০৭ জোড়া রূপার নূপুর, নগদ টাকা, সৌদি রিয়াল, মোবাইল ফোন ও টিভিসহ প্রায় ৩৫ লাখ ১৮ হাজার ৫’শত টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। বাড়ির লোকজনের ফোনে প্রতিবেশী ফারুক এগিয়ে আসলে বাহিরে থাকা ৩-৪ জন ডাকাত তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে লণ্ঠিত মালামাল সহ যে যার মত পালিয়ে যায় ।

এ ঘটনায় প্রবাসী জুয়েল রানার স্ত্রী মনি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৯-১০ জন ডাকাতের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের একটি চৌকশ অভিযানিক টিম উক্ত ক্লু-লেস ডাকাতি মামলার তথ্য ও রহস্য উদঘাটনে কাজ শুরু করেন। অবশেষে মামলা রুজুর ৩দিন পর গত ২৪ নভেম্বর সিংগাইর থানার ধল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত দুর্ধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সেলিম মিয়া ওরফে সলিম খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ রিমান্ডে তার দেয়া তথ্যের ভিত্তিতে এ মামলার সাথে সম্পৃক্ত ডাকাত দলের সক্রিয় অন্যান্য সদস্যদের গ্রেপ্তারপূর্বক লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়।তিনি আরো জানান, অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেপ্তার ও লণ্ঠিত অবশিষ্ট্য মালামাল উদ্ধারের লক্ষ্যে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ডাকাত সেলিম মিয়া ওরফে সলিম খান, খলিল মিয়া, সামসুল ইসলাম, মোক্তার হোসেন ও সজিব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত