ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী ডা. শিমুলের মনোনয়ন জমা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ১:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হায়াতের নিকট দলীয় নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, নৌকার মার্কার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সময় থাকতে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহবান জানান তিনি। এছাড়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন মিতু, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুল ইসলাম পিন্টু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা