সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত-১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের রমিজ উদ্দিন, মোসলে উদ্দিন, চাঁন বাদশা, বাহার উদ্দিন, স্বপন মিয়া, মোক্তার, ইউসুফ আলী, কামরুল ইসলাম, ওমর আলী, আব্দুল হক নামে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোসলে উদ্দিন ও চাঁন বাদশার অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য ওসমান গনি বাদী হয়ে ১৯ জনের উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি নুনেরটেক এলাকায় লালপুরী দরবার শরিফে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশে নুনেরটেকের শুক্কুর আলী পক্ষের লোকজনের সঙ্গে আবুল হাশেম পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শুক্কুর আলী পক্ষের লোকজন আবুল হাশেম পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে আবুল হাশেম পক্ষের ৭ জন ও শুক্কুর আলী পক্ষের ৩জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নুনেরটেক এলাকায় বারদী ইউনিয়ন পরিষদ সদস্য ওসমান গণির সঙ্গে পরাজিত প্রার্থী শুক্কুর মাহামুদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বুধবার রাতে নুনেরটেক লালপুরির মেলায় তাদের দুপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শুক্কুর মাহামুদের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, রামদা, লোহার রড ও চাপাতি নিয়ে ওসমান গণির লোকজনের ওপর হামলা চালায়। এতে রমিজ উদ্দিন, মোসলে উদ্দিন, চাঁন বাদশা, বাহার উদ্দিন, স্বপন মিয়া, মোক্তার, ইউসুফ আলী নামে সাত জনকে টেঁটাবিদ্ধসহ পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। আহতদের মধ্যে রমিজ উদ্দিন, মোসলে উদ্দিন, বাহার উদ্দিন, স্বপন মিয়া টেঁটাবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আবুল হাশেম জানান, যারা আমাদের লোকজনের ওপর হামলা করেছে তারা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিনা কারণে তারা আমাদের লোকজনের ওপর টেঁটা নিয়ে হামলা করেছে।
ইউপি সদস্য ওসমান গণি বলেন, গত বুধবার রাতে লালপুরি মেলায় শুক্কুর মাহামুদের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শুক্কুর মাহমুদ, সোলায়মান ও সামসুদ্দিনের নেতৃত্বে অর্ধশত লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা ,লোহার রড ও চাপাতি নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করে। হামলায় সাতজন আহত হয়েছে। শুক্কুর মাহামুদ বলেন, দুপক্ষে হামলার ঘটনা ঘটেছে। তবে তারাই প্রথমে আমার লোকজনের ওপর হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সোনারগাঁ থেকে ৮জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের শরীরে টেঁটাবিদ্ধ মারধর ও ছুরিকাঘাত করা ক্ষত রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নুনেরটেক এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় ইউপি সদস্য ওসমান গনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন
বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৩১ কোটি টাকার ইয়াবার চালান জব্ধ
ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদমদীঘির চাঁপাপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার
মোহনগঞ্জে উন্নয়ন ও আইনশৃঙ্খলার নতুন বার্তা দিলেন লুৎফুজ্জামান বাবর
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২
কাউনিয়ায় হজযাত্রীদের প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত
তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, টাকার বিনিময়ে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মাগুরা শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিলেন "এমপি" মনোয়ার হোসেন