ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে পোষ্য কোটায় ভর্তি বন্ধে শিক্ষার্থীদের ছয় দফা আন্দোলন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ২:২৬

ইবিতে পোষ্য কোটায় ভর্তির সুযোগ চাই চলমান আন্দোলনের মধ্যে ফেল করা শিক্ষার্থীদের পোষ্য কোটার ব্যানারে ভর্তি বন্ধে সাধারণ শিক্ষার্থীদের ছয় দফা আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে।অন্যদিকে ইউজিসি বলেছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোন সুযোগ নেই।গত ২৯ নভেম্বর ইউজিসির ২০২৩-২০২৪ ইংরেজি অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশী জনের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন একথা বলেন।ইবিতে পোষ্য  কোটায় ভর্তি বন্ধে শিক্ষার্থীদের ছয় দফা আন্দোলন হল(১)গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা যাবে না (২)শিক্ষার্থীদের থেকে কেটে নেওয়া এফডিআর ফান্ডের সমস্যার সমাধান করা (৩)আবাসিক হল গুলোর খাবারের মান উন্নতকরণ (৪)ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করা (৫)রাত্রিকালীন ক্যাম্পাসের আলো স্বল্পতা সমস্যার সমাধান করা (৬)ক্যাম্পাসের সিসি ক্যামেরাগুলোর রক্ষণাবেক্ষণ করা।ছয় দফা দাবি সম্মিলিত স্মারকলিপি গত ২০ নভেম্বর ভিসি অফিসে পেশ করার সময় উপস্থিত ছিলেন ইবির ভিসি প্রফেসর ডঃ শেখ আব্দুর সালাম, প্রো-ভিসি প্রফেসর ডঃ মোহাম্মদ মাহবুবুর রহমান,ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া,ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ তপন কুমার জোদ্দার,প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন আজাদ,চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আখতারুল ইসলা, বঙ্গবন্ধু হলের প্রভেস্ট প্রফেসর ডক্টর মাহাবুবুল আরেফিন,টিএসসির পরিচালক প্রফেসর ডক্টর বাকী বিল্লাহ বিকুল ও ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রমূখ। স্মারক লিপি পেশ করার সময়  শিক্ষার্থীরা বলেন,পোষ্য কোটায় ইতোমধ্যে শর্ত পূরণ করে অনেককে ভর্তি করা হয়েছে।ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের কম পাওয়া পোষ্যদের ভর্তি করা হলে এরা একসময় ফেল করে। এ সমস্ত ফেল করা শিক্ষার্থীদের পাস করাতে যেয়ে ডিপার্টমেন্টে সেশন জ্যামের সৃষ্টি হয়।মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে অযোগ্যরা তাল মিলাতে সক্ষম হয় না। নিজেদের সন্তানদের সুবিধা দিতে অন্যের সন্তানকে জিম্মি করে দাবি আাদায় এটা অনুচিত।প্রসঙ্গত গত ১ আগস্ট কোটা কমিটির আহবায়ক প্রফেঃ ড.বাকীবিল্লাহ বিকুল ও আইসিটি সেলের পরিচালক প্রফেঃ ড.তপন কুমার জোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধি,ক্ষুদ্র নৃ- গোষ্ঠী, উপজাতি, হরিজন, দলিত জনগোষ্ঠী, খেলোয়াড়, এবং পোষ্যদের ভর্তি কোটা রিপোর্ট প্রফেঃ ড.আঃসালামের নিকট হস্তান্তর করা হয়।রিপোর্টে  বলা হয় ইবিতে ২০২২-২৩ ইং সেশনে কোটা পদ্ধতিতে সর্ব নিম্ন লিখিত ও ভাইবা মিলে ৩০ নম্বর পেতে হবে।৩০ নম্বরের নীচে পেলে আবেদন করা যাবে না। ইবির এ নির্দেশনা চাকরিজীবি জোট মানতে নারাজ।তাদের দাবি ইবি চাকরিজীবির সন্তান হলেই সে ইবিতে পড়ালেখা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।সে মোতাবেক গত ২৬ জুলাই  থেকে কর্মকর্তা- কর্মচারীর ব্যান্যারে মৌখিক ভাবে বিভিন্ন ভাবে দাবি করে আসছিল। তাদের দাবি পালন না হওয়ায় অবশেষে কর্ম বিরতির এ পথ বেছে নিতে হয়েছে বলে জানান কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ ইমদাদুল আলম। তিনি আরও  বলেন,আমাদের সঙ্গে প্রহসণ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মত আমার সন্তানেরও ৩০ নম্বর পেতে হবে তহলে ইবির চাকরিজীবি হয়ে লাভ কী?  দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে ভিসিকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইবিিতে ইউজিসি নির্দেশিত সকল কোটা বাস্তবায়ন করা হয়।ইউজিসির বাইরে আমাদের কোন পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা নেই। 

এমএসএম / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা