মাদারীপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে গোলাপের বিরুদ্ধে অভিযোগ দাখিল
মাদারীপুর-৩ সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকী।
৩০ নভেম্বর সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে এই অভিযোগপত্র দাখিল করেছেন বলে ১ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তম কুমার দাশ।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত ড. আবদুস সোবাহন মিয়া গোলাপ শতাধিক গাড়ি বহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাঁটিয়ে ব্যান্ড পার্টিসহ ঢাক ঢোল বাঁশি বাজিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে মনোনয়পত্র দাখিল করে বলে অভিযোগপত্র উল্লেখ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য তাহমিনা বেগম সিদ্দিকী বলেন, ‘ড.আবদুস সোবাহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছি। আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এই বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘আমি ইতোমধ্যে সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের বিরুদ্ধে আরেক সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগমের অভিযোগপত্র পেয়েছি। আমি তার অভিযোগপত্রটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমার উর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু ও সুন্দর থাকে সেজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তবে, এই বিষয়ে অভিযুক্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
জুলাই শহীদ দিবসে মাগুরায় জুলাই স্মৃতি স্তম্ভে এমপি মনোয়ার হোসেন খানের পুষ্পস্তবক অর্পণ
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
Link Copied