দোহারে স্বর্ণালংকার উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলায় সংঘবদ্ধ দুর্র্ধর্ষ চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার ও চুরিকৃত স্বর্ণালংকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেথুয়া গ্রামের সেলিম চোকদারের ছেলে মিলন চোকদার (২৯) ও দোহার গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে নাজির (৩৪)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৫ ভরি ওজনের ১টি স্বর্ণের সীতাহার, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ২ মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে এএসপি আশরাফুল আলম জানান, গত ১১ নভেম্বর উত্তর শিমুলিয়া এলাকার হাসিবুর রহমানের বাড়ির লোকজন পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াজ শুনতে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা বাড়ি ফাঁকা পেয়ে ঘরের উপরের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে আলমিরার ভিতরে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণের ১টি সীতাহার, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল, ২টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৯২ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে আরও জানা যায়, এ ঘটনার পর ওই দিনই দোহার থানায় একটি মামলা দায়ের হলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের দিক নির্দেশনায় ও দোহার থানার ওসি মোস্তফা কামালের তত্ত্বাবধায়নে ইন্সপেক্টর শফিকুল ইসলাম সুমন, এসআই জসীমউদ্দিন ও এসআই দেলোয়ার হোসেনসহ দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত দুই জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিকভাবে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied