জাবিতে মসজিদ নির্মাণে তালবাহানা, শিক্ষার্থীদের মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন মসজিদের বন্ধ হওয়া নির্মাণ কাজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে দুই হলের আবাসিক শিক্ষার্থীরা।
শুক্রবার (১লা ডিসেম্বর) দুপুর দুইটার দিকে নির্মাণাধীন মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে পুনরায় নির্মাণ কাজ চালু করার দাবি জানান। এছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম দেন তারা।
মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালবাহানা শুরু করেছে। এক বছরের মধ্যে বিভিন্ন অজুহাতে বারবার এ মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আগামী ১০ তারিখ মধ্যে কাজ শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে আমরা তালা ঝুলিয়ে দিবো। যতদিন কাজ শুরু না হবে ততদিন এই তালা থাকবে। আমরা আগামী মাসের মধ্যে এই মসজিদে নামাজ শুরু করতে চাই।
ইউআরপি বিভাগের শিক্ষার্থী ও কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মূসা ভূঁইয়া বলেন, মসজিদের কাজ নিয়ে এতো তালবাহানা আমরা আর কোথাও দেখি নাই। এক বছরের মধ্যে এখনো নির্মাণ কাজ শেষ করতে পারেনি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই মসজিদে নামাজ পড়তে চাই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থায় রয়েছে এই মসজিদ। এই সময়ের মধ্যে শ্রমিক আহত সহ নানা ঘটনা ঘটে গেলেও দীর্ঘসূত্রিতা অব্যাহতই রয়ে গিয়েছে।
এমএসএম / এমএসএম
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
Link Copied