ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে বন্ধুর হাতে বন্ধু খুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১২:৩৩
গাজীপুরের কাশিমপুরে মাসুম (২৮) নামে এক যুবককে ধারালো চাকুদিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বন্ধু নাজমুলের বিরুদ্ধে। শুক্রবার (১ডিসেম্বর) সকাল ১০ টা সময় মহানগরের কাশিমপুর সারদাগঞ্জ রাইসমিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই  ঘাতক নাজমুল পলাতক রয়েছে। 
 
মাসুম নগরীর কাশিমপুর সারদাগঞ্জ রাইসমিল এলাকার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। তার ৬ বছরের একটি ছেলে এবং ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মাসুম পেশায় একজন অটোচালক ছিলেন। অপর দিকে নাজমুল চাঁদপুর জেলার হাইমচর থানার মুন্সীকান্দি গ্রামে খাজা মোহাম্মদ এর ছেলে। গত একবছর আগে কাশিমপুরের সারদাগঞ্জ রাইসমিল এলাকায় তারা জমি কিনে বাড়ী করে। স্থানীয়রা জানায় নাজমুল ব্যাকার ছিলো কোন কাজকর্ম করতোনা।
 
পুলিশ জানায়,মাসুম ও নাজমুল দুই বন্ধু। নাজমুল মাদকাসক্ত ছিলো। তার হাতের আংটি বেচা নিয়ে মাসুমের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম তার বন্ধু নাজমুলকে চাড় মারে। এর পরেই নাজমুল ক্ষিপ্ত হয়ে মাসুমকে ধারালো চাকু দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জিএমপি কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
তিনি আরো বলেন, এঘটনায় ঘাতক নাজমুল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস