ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৩:৫১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্থানীয় খেলার মাঠে রায়হান (২১) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আহত কলেজ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান। সে সোনারগাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত শুক্রবার বিকালে স্থানীয় খেলার মাঠে সাচিলাপুর গ্রামের আলমগীরের ছেলে মো: ফয়সালের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক হয়। ঐ সময় খেলার মাঠে উপস্থিত লোকজন দুইজনের মধ্যে মিমাংসা করে দেয়। এরই জের ধরে ওই দিন সন্ধ্যায় খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল সহ অজ্ঞাত নামা ২/৩ জন পূর্বপরিকল্পিতভাবে সুইচ গিয়ার চাকু, চাপাতি, লাঠিসোঠা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কলেজ ছাত্র রায়হানকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করান। আহত রায়হান বলেন, সে আমার বাবাকে মন্দ বলেছে আমিও তার বাবাকে মন্দ বলেছি। খেলার মাঠে স্থানীয় ভাইয়েরা বিষয়টির সমঝোতা করে দিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার উপর অতর্কিত হামলা চালায়। এবিষয়ে অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের কাউকে যোগাযোগ করে পাওয়া যায়নি। 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, কলেজ শিক্ষার্থীকে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান