ফাটল ধরা হলগুলো পরিদর্শন করলেন কুবি উপাচার্য
ভূমিকম্প পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণের জন্য ফাটল ধরা হলগুলো প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় তিনি হলসমূহ পরিদর্শন করেন।
বিভিন্ন স্থানে ফাটল ধরা হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।
প্রাথমিক পর্যবেক্ষনে কয়েকটি দেয়ালে সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া ভবনগুলোর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে অভিমত ব্যক্ত করেন প্রকৌশলীরা। উপাচার্য এই সময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রকৌশলীদের প্রাথমিক মতামতের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বহিঃস্থ অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন এবং ভবনগুলো অধিকতর যাচাই করা হবে বলে জানান।
ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ব্যাপারে, কুমিল্লা জেলা প্রশাসকসহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করে, প্রশাসনের নিকট থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়েছেন বলে জানান কুবি উপাচার্য।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied