ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াই গ্রামের দম্পতি কক্সবাজারের পানিতে ডুবে মৃত্যু


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:৫
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার  সকাল ১০টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।
 
মৃত দুজন হলেন, নাটোরের  বড়াই গ্রামের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। বকুল নাটোরের বড়াই গ্রাম বন পাড়া পৌরসভার  এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।
 
হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা দুজন হোটেলের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া করেন। সকালে গোসলের উদ্দেশ্যে তারা দুজন সৈকতে নামেন। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে শুরু করে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। পরে তিনি জানতে পারেন পর্যটক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকালে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা তাদের খোঁজা শুরু করেন। সমুদ্রে ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরে তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।’

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা