চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতার কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার ৩০০ পিস ইয়াবা নিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের এক অনুসারীসহ দুজন। পেকুয়ার পূর্ব উজানটিয়া এলাকা থেকে র্যাব-৭-এর একটি টিম তাদের আটক করে।
আটকরা হলো- চকরিয়া থানার আবু তাহেরের ছেলে রমিজ উদ্দিন (৩৪), পেকুয়া উপজেলার আবুল কালামের ছেলে ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ওয়াইজ উদ্দিন (২৪)। ওয়াইজ উদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী এবং ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পেরে উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঘরের ভেতরে খাটের নিচে রাখা ১৬ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জব্দ করে। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
আটকের পর তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজার এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই