ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রাকৃতিক ও ঐতিহ্য ধ্বংস করে কোনো হাসপাতাল চাই না : নাগরিক সমাজ চট্টগ্রাম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১:৪৭

নাগরিক সমাজ চট্টগ্রামের আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, সিআরবি হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যের লীলাভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও দৃষ্টি নন্দন জায়গা। শহরের মাঝখানে আমরা শ্বাস নিতে পারি। এই শহরে আরো বিনোদনের জায়গা ছিল যা আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে। দখল করে নিয়েছে ইট-পাথরের বড় বড় দেয়ালগুলো। পরবর্তী প্রজন্ম কিছুই দেখতে পাবে না, চট্টগ্রামের ইতিহাসও জানবে না। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি করছি, তিনি যদি নিজে চট্টগ্রামের উন্নয়ন্নে দায়িত্ব নেন তাহলে আমরা আশাবাদী সিআরবিকেও রক্ষা করবেন। আমরা হাসপাতাল চাই, তবে শহরের অন্য কোনো জায়গায় হোক। ফুসফুসকে গলা চেপে ধরে তার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে আমাদের দেহের ওপর হাসপাতাল চাই না। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট)  চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল)। বক্তব্যে তুলে ধরেন সিআরবি এলাকাটি হচ্ছে হেরিটেজ জোনখ্যাত, অন্যদিকে রয়েছে চবির প্রথম নির্বাচিত জিএস শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ ১১ জন মুক্তিযোদ্ধার কবর। সিডিএর মাস্টার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যান-৩ সুস্পষ্ট বলা আছে, এখানে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে ইউনাইটেড গ্রুপ ও রেলওয়ের অসাধু কয়েক কর্মকর্তার যোগসাজশে পিপিপি চুক্তিটি সম্পাদনা করেছেন।

সংবাদ সম্মেলন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম-আহ্বায়ক ড. মাফুজুর রহমান, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, একুশে পদকপ্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরী, বিএফইউজের যুগ্ম-মহাসচিব কাজী মহসিন, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাস, কামাল পারভেজ, সাইফুল ইসলাম বাবু, রাসেদ হাসান, তানভীর হোসেন, অ্যাডভোকেট রাসেদুল আলমসহ অনেকে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন