ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবির প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কমিটি গঠন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:৪

ইবিতে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।আইসিটি বিভাগের প্রফেসর ডক্টর পরেশ চন্দ্র বর্মন ১১৫ ভোট পেয়ে সভাপতি এবং বাংলা বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ রবিউল হোসেন ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।১০৯ ভোট পেয়ে কোসাধক্ষ্য নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।কার্যনির্বাহী সদস্যরা হলেনঃপ্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন,প্রফেসর ডঃ মাহবুবুর রহমান,প্রফেসর ডঃ মামুনুর রহমান,সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন,প্রফেসর ডঃ আনিছুর রহমান,প্রফেসর ডঃ তপন কুমার জোদ্দার, ডঃ আনোয়ারুল হক,প্রফেসর ডঃ মাহবুবুল আরেফিন,প্রফেসর ডঃ শেলিনা নাসরীন, ডঃ শাহজাহান মন্ডল সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন।প্রসঙ্গত গত ২ ডিসেম্বর মমতাজ উদ্দিন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয। নির্বাচনে কমিটি গঠন ছাড়াই ফলাফল ঘোষণা করা হয। ঐদিন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছিলেন,সমঝোতা না হওয়ায় কমিটি গঠন করা সম্ভব হলো না।নির্বাচনের ফলাফল ঘোষণার তিনদিন পরে এই কমিটি ঘোষণা করা হলো।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান। সদস্য হিসেবে ছিলেন ডঃ কে এম আঃ ছোবহান ও প্রফেসর ডঃদেবাশীষ শর্মা।  

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ