নবাগত পুলিশ সুপারের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সদ্য আত্মপ্রকাশ করা নড়াইল মডেল প্রেসক্লাবের সাফল্য কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয়।
মতবিনিময় কালে নড়াইল পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান বলেন, ভেদাভেদ নয়; সকল প্রেসক্লাব নেতৃবৃন্দ- সাংবাদিকরা আমার আপনজন। সাংবাদিকরা সমাজের সকল বিষয় তুলে ধরে আমাদের সহযোগিতা করেন।নড়াইল মডেল প্রেসক্লাবকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, নড়াইল জেলায় সন্ত্রাসী, অস্ত্রধারী, অপরাধী ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান। আপনারা সাংবাদিকরা উক্ত সকল অপরাধ -অপরাধী দের তথ্য দিয়ে ও পত্রিকায় সংবাদ তুলে ধরে সন্ত্রাস- অপরাধী নির্মূল এবং মাদকমুক্ত নড়াইল গড়তে আমাদের সহযোগিতা করবেন।
এছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নড়াইল মডেল প্রেসক্লাবের সভাপতি খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনা করেন তিনি।উক্ত সম্মাননা স্মারক প্রদান, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মো, গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মো, আবুল কাশেম, সহ-সভাপতি, মো, পিকুল আলম, সহ-সভাপতি, কনক মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো,রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাহিদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মিল্টন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর-সম্পাদক মো, রাসেল হুসাইন, অর্থ-সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপ-অর্থ সম্পাদক মো, ইমন খান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, উপ-প্রচার সম্পাদক সৈয়দ রমজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো, বিল্লাল হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শেখ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খানম মৌসুমি, নির্বাহী সদস্য মিনারুজ্জামান মিরন সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকরা।
উল্লেখ, গত ২৪ নভেম্বর এক ঝাঁক প্রবীণ-নবীন সাংবাদিকদের নিয়ে নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়। ভেদাভেদ-নেতৃত্ব-স্বার্থ বা অর্থ নয়; তৃণমূল পেশাদার সাংবাদিকদের বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকা-ই নড়াইল মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied