শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই পন্যবাহী ট্রাকের সংঘর্ষ
মাদারীপুর শিবচর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা মালামাল সড়কে পড়ে নষ্ট হয়েছে। মঙ্গলবার সকালে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা চৌরাস্তা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গা থেকে ঢাকাগামী লেনে সকালে একটি বিকল পন্যবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী ওপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এসময় উভয় ট্রাকটি ছিটকে সড়কের উপর উল্টে পড়ে। তবে কোন ট্রাকেরই কেউ হতাহত হয়নি। ঘটনার পর পরই চালক, হেলপার গা ঢাকা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিক আনে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাকিল আহমেদ বলেন,'এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied