ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ দুই প্রার্থীর বাতিল


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:৫৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন ত্রুটির কারনে অপর ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ বলে ঘোষিত প্রার্থীরা হলেন, চয়ন ইসলাম (আওয়ামী লীগ), মোক্তার হোসেন (জাতীয় পার্টি),  মোজাম্মেল হক (জাসদ), তারিকুল ইসলাম (তৃনমুল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি), মোহাম্মদ শামীম (বিএনএফ) ও কাজী মো. আলামিন (বিএসপি)। অপরদিকে হলফনামায় স্বাক্ষর না থাকায় ও খেলাপী ঋন সংক্রান্ত জটিলতার কারনে ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউর রশীদ খান (ওয়ার্কার্স পার্টি) এবং বিধিমোতাবেক মনোয়নপত্রের সাথে সংযুক্ত করা ১℅ ভোটারের মধ্যে কতিপয় ভোটারের স্বাক্ষর জটিলতার কারনে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মাহবুবর রহমান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন