বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন। তিনি সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার বিকেলে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান মো. বদরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তার এ নিয়োগাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তার এ আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি, অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সবার একান্ত সহায়তা কামনা করছি
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য