শরণখোলায় আ.লীগের বর্ধিত সভা ও নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বাগেরহাটের শরণখোল উপজেলা আওয়মীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫নভম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচরাস্তা বাদল চত্বরসংলগ্ন কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের নির্বাচন পচিালনা কমিটি গঠনসহ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন।
সম্মানিত অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদ অম্বরিশ রায়, উপদপ্তর সম্পাদক রতন নন্দি, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রচার-প্রকাশনা সম্পাদক মাহামুদ হাসান, নিবাহী সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা এম এ রশিদ আকন, সহসভাপতি মো. মাইনুল ইসলাম টিপু ও রায়হান উদ্দিন শান্ত। এছাড়া বর্ধিত সভায় উপজেলা, চারটি ইউনিয়ন ও ৩৬টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের পদধারী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাইনুল ইসলাম টিপুকে আহবায়ক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামকে সদস্য সচিব করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied