ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে বিট পুলিশের সচেতনতা মূলক আলোচনা সভা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ১:৫৭

মাদারীপুর জেলার শিবচর সার্কেল ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে সরাসরি পুলিশের সংযোগ স্থাপনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.গোলাম রব্বানি ওই ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে সরাসরি পুলিশি সেবা নিয়ে আলোচনা করেন। এ সময় যে কোন পুলিশি সেবায় সাধারণ মানুষকে সরাসরি পুলিশের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর প্রদান করা হয়।

জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সেবা নিয়ে  এক মত বিনিময় সভার আয়োজন করেন শিবচর সার্কেল ও পাঁচ্চর ইউনিয়ন পরিষদ কার্যালয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.গোলাম রব্বানী। সভায় তৃণমূলের মানুষেরা যাতে সরাসরি পুলিশের সাথে যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারে সে সম্পর্কে আলোচনা করেন বক্তারা। চুরি-ছিনতাই, খুন, ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, মাদক, অপহরন, সড়ক দূর্ঘটনা, আত্মহত্যাসহ নানা ধরনের ঘটনা সরাসরি পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়। এ সময় প্রান্তিক মানুষের কাছে পুলিশের মোবাইল নম্বর সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.গোলাম রব্বানী জানান,'গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা বসবাস করেন, তারা পুলিশের কাছে পৌছাতে অনেক সময় ভোগান্তিতে পড়েন। এই পর্যায়ের লোকজন যেন সরাসরি পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে সেই লক্ষ্যে আমরা সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার, পাঁচ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মিঠু মিয়া বেপারী ইউপি সদস্য জহিরুল ইসলাম পাপ্পু বেপারী সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে, বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও মানুষের সাথে সচেতনতা মূলক বার্তা পৌছেদেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত