ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবিতে শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণায় বইছে ভোটের হাওয়া


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ৩:৫৭

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইবিতে বইছে ভোটের হাওয়া।৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান।শিক্ষক সমিতি কার্যালয়ে সকাল ১০ টায় নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।তফসিল সূত্রে জানা যায়,১০ ডিসেম্বর সকাল ১০ টা হতে মনোনয়নপত্র বিতরণ।১১ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ১২ ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।১৯ ডিসেম্বর অনুষদ ভবনের শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয় ১২৯ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে।সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।ভোট গণনা শেষে ওই দিনেই ফলাফল ঘোষণা করা হবে।সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,কোষাধাক্ষ এবং ৯জন সদস্যসহ মোট ১৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য সভাপতি ৩০০০ টাকা,সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ২৫০০ টাক। যুগ্ম সাধারণ সম্পাদ,  কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক ২ হাজার টাকা এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।নির্বাচনে সাধারণত বিএনপি + জামাত সমর্থিত ডানপন্থী  শিক্ষক সংগঠন সাদা দল ও আওয়ামীলীগ + প্রগতিশীল সমর্থিত নীল দল অংশগ্রহণ করে থাকে।ইতোমধ্যে সাদা দল ও নীল দলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে কমিটি নির্ধারণ করা হয়েছে।১৯ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণায় সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের খোঁজখবর নিতে শুরু করেছে।          

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী