ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলায় বিআরডিবির প্রণোদনা ঋণের চেক বিতরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৩:১০
‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে বিআরডিবি, মানিকগঞ্জ সদর উপজেলা কর্তৃক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্পসুদে ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পল্লী ভবনের হলরুমে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৬ জন নারী ও পুরুষ উদ্যোক্তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা ঋণ প্রদান করা হয়। 
 
উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও ঋণের চেক হস্থান্তর করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, বিআরডিবি মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক মো. তাজ-উল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিআরডিবির মানিকগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. বিপ্লব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
 
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাগণ স্বল্পসুদে প্রণোদনা ঋণ পেয়ে জানান, আমরা খুবই আনন্দিত। স্বল্পসুদে এই ঋণ পেয়ে আমরা আমাদের আর্থিক ক্ষতি পুষেয়ে নিতে পারব। তারা বিআরডিবির মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তারা ভবিষ্যতে বিআরডিবির মাধ্যমে এই ঋণ যাতে পেতে পারেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান।

এমএসএম / জামান

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন