ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এরশাদ স্বইচ্ছাই ক্ষমতা হস্তান্তর করেছিলেন: গোলাম মসীহ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ৪:৩৮

জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, কোন আন্দোলনের মুখে নয়, তিনি স্বইচ্ছাই ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

গোলাম মসীহ্ বলেন, বেগম রওশন এরশাদ দলকে সুসংগঠিত ও দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য নির্বাচন বর্জন করেন। তাঁর এই নির্বাচন বর্জন করাকে ভবিষ্যতে জাতি মূল্যায়ন করবে। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মসীহ্  বলেন, আজ ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। ১৯৯০ সালের এদিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা হস্তান্তর করার সময় বিরোধী দলের অন্যতম দাবী ছিল যে, বিশেষ ক্ষমতা আইন বাতিল ও রেডিও টিভির শায়ত্বশাসন প্রদান করা। ক্ষমতা হস্তান্তর করার পূর্বে বিশেষ আইন বিলুপ্ত ও রেডিও টিভির শায়ত্বশাসন করার জন্য এস. আর. ও জারী করেছিলেন, কিন্তু আজ অবধি নব্বই এর পরবর্তী সময়ে বিএনপি বা আওয়ামী লীগ সরকার তাদের উত্থাপিত দাবী বিশেষ ক্ষমতা আইন বাতিল, টিভির শায়ত্বশাসন প্রদান করেন নাই।

সভায় সমাপনী বক্তব্যে যুগ্মআহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দেশের দুঃসময়ে ১৯৮২ সালে দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে রক্ষার জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং একইভাবে তিন দলের রূপরেখা বাস্তবায়ন করার জন্য ১৯৯০ সালে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার  জন্য ৬ই ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আজও বাংলাদেশে গণতন্ত্র রুগ্ন অবস্থায় রয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি-ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আবদুল আজিজ চৌধুরী, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা মজিবুর রহমান মুজিব, মোহাম্মদ ইস্রাফিল মিয়া, সাক্ষাওয়াত হোসেন,নাসির উদ্দিন মুন্সী 
আজমল হোসেন জিতু, আক্তার হোসেন, কেয়া চৌধুরী জিয়াউল হক জুয়েল, ডাঃ নাসির উদ্দিন মোল্যা, আসমা আজিজ, , আবদুর রাজ্জাক, তৌহিদুর রহমান, এস. এম গোলাম বায়োজিদ, মাহবুবুর রহমান তাঁরা, নার্গিস আক্তার, আসমা আক্তার, এজাজ আহমেদ ও প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে