ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে মুরগী বাহী কাভার্ডভ্যানে আগুন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৩:৫২

সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যানে আগুন, সাড়ে ৭ হাজার পিচ মুরগীর বাচ্চা পুড়লো বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দায় বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুনে কাভার্ড ভ্যানে থাকা সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এসময় কাভার্ডভ্যান চালক মোখলেসকে মারধর করা হয়, চালক মোখলেস গাজীপুরের শ্রীপুর জয়না বাজারের রইচ উদ্দিনের ছেলে।

কাভার্ডভ্যান চালক মোকলেস জানান- গাজীপুরের মাওয়ার শ্রীপুর থেকে সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগীর বাচ্চা নিয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা পৌছলে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি হরতালের সমর্থনে মিছিল নিয়ে এসে বোতল থেকে পেট্রোল জাতীয় দ্রব্য ঢেলে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রনে আনে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার ও পরিদর্শক অপারেশন আবু সাঈদ সহ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন