ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

এলডিপির কেন্দ্রীয় নেতা এয়াকুব চট্টগ্রাম-১২ আসনে এমপি প্রার্থী


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৩:৫৬

এলডিপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাবেক সাধারণ সম্পাদক এম এয়াকুব আলী নিজ দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন। তিনি ২০ দলীয় জোটের চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে এলডিপির কেন্দ্রীয় নেতা শিল্পপতি এম এয়াকুব আলী প্রার্থী হওয়ার প্রসঙ্গে স্থানীয় বিএনপি ও এলডিপিসহ ১৮ দলীয় জোটের মনে করছেন পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপিসহ আওয়ামী লীগ থেকে দুইজন প্রার্থী হওয়ায় এলডিপির এম এয়াকুব আলী সুবিধজনক অবস্থায়  থাকবে বলে নেতা কর্মীরা জানায়। তবে সরবে নিরবে বিএনপি, এলডিপিসহ নৌকার বিরোধী লোকজন এম এয়াকুব আলীর পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে। এম এয়াকুর আলীর প্রসঙ্গে ভোটারদের দাবি নির্বাচন নিরপ্রেক্ষ হলে এয়াকুব আলী বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন। পটিয়ার পশ্চিম পটিয়ার অংশের প্রার্থী হিসেবে এম এয়াকুব আলীর নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে এ ভোট ব্যাংককে কাজে লাগাতে পারলে নির্বাচনে চমক আসতে পারে। তবে সম্প্রতি এম এয়াকুব আলীর সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ।

এ বিষয়ে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেন, এয়াকুব আলী যেহেতু আমাদের জোটের শরীক পরিচয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না সে বিষয়ে আমাদের কোন আপত্তি নেই বক্তব্যও নেই, উনার বিষয়ে এলডিপির সিদ্ধান্ত নিবে তবে উনি অনেক আগ থেকে এলডিপির পদ ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, চট্টগ্রাম-১২ আসনে এমপি প্রার্থী উনি আমাদের দল  থেকে পদত্যাগ করেছে প্রায় ৬/৭ বছর তবে কেন্দ্রীয় কমিটির পদে থাকার বিষয়ে জানতে চাইলে এ প্রসঙ্গে উনার জানা নেই, অন্যদল থেকে নির্বাচন করলে সেটা উনার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে  বিএনএম মনোনিত  প্রার্থী এম এয়াকুব আলী বলেন, আমি এখন এলডিপির কোন পদে নেই, অন্য দল থেকে নির্বাচন করতেছি, এলাকার মানুষের অনুরোধে জনগণের ভালোবাসায় এমপি প্রার্থী হয়েছি, আমি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ, আমি প্রায় দুই যুগ ধরে পটিয়ার রাজনীতি এবং পটিয়াবাসীর সেবা করে আসছি, এলাকাবাসীর কাছে আমি পরীক্ষিত তারা নির্বাচনে সুযোগ পেলে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে এটা আমার বিশ^াস। 

 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ