তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্ভোদন
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বহুমাত্রিক এই প্রদর্শনীগুলো, উদ্ভাবন, সৃজনশীলতা ও অগ্রগতির এক দারুণ সংযোগস্থল হয়েছে। এতে আমরা নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং নতুন অংশীদারিত্ব গঠনের জন্য একটি অবিশ্বাস্য সুযোগ পেয়েছি। যা, প্রদর্শনী সংশ্লিষ্ট পেশাদার, ব্যবসায়ী এবং উদ্ভাবকদের নিজ সেক্টরে অগ্রসর হতে সর্বাত্মক সহায়তা করবে।’বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় এক উদ্ভোদনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেহেরুন এন. ইসলাম বলেন, ‘বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীগুলো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। একাধারে নির্মাণ ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রদর্শনীগুলো একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব), মো. আনিছুর রহমান মিঞা, বিপিএএ; বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান; পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন; ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিই অ্যান্ড ডি) ডঃ মোঃ মিজানুর রহমান এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
বহুমাত্রিক এই প্রদর্শনীগুলি সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বি-টু-বি সংযোগ বৃদ্ধির সম্ভাবনাকে ত্বরান্বিত করছে। যা, ক্রেতা এবং সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্রিত হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সাথে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি