বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহের তালিকায় বশেমুরকৃবি
যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয় সমূহের র্যাংকিং-২০২৪ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় সমূহের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দেশের দ্বিতীয় সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ শিরোনামে বিশ্বের টেকসই বিশ্ববিদ্যালয়সমূহের র্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস।
তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর অবস্থান, এরপর আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
সামাজিক ও পরিবেশগত ইম্প্যাক্ট সূচকে শীর্ষ এক হাজার এবং প্রশাসনিক দক্ষতা সূচকে শীর্ষ ৬৭২তম অবস্থানে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমুহের তালিকায় অবস্থান করছে বশেমুরকৃবি (এশিয়াতে অবস্থান ৩৯০তম) যা বিশ্ববিদ্যালয় পরিবার তথা দেশের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ব্যাপকভাবে গ্রহনযোগ্যতা পাওয়া টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং ২০২৩ এবং বিশ্বখ্যাত উরি (World's University Rankings for Innovation- WURI) ২০২৩ র্যাঙ্কিয়েও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এর আগে ২০২১ ও ২০২২ সালে পরপর দু’বার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সিমাগো র্যাংকিংয়ে শীর্ষস্থান এবং ইউজিসি প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা তৃতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জনের পর, নতুন এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদাকে আরও সমুন্নত ও সূদৃঢ় করেছে। বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনের জন্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে, র্যাংকিং নিয়ে গঠিত বশেমুরকৃবি প্রমোশনাল টীমকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানান। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এব্যাপারে সবাইকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের অঙ্গীকার পূর্ণব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied