ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লোহাগড়া থানার ওসির বদলি খবর শু‌নে কাঁদছেন হাজারো মানুষ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:৫২

নড়াইলের লোহাগড়া থানার ও‌সি মো.নাসির উদ্দিনের বদ‌লির খবর শু‌নে কাঁদ‌ছেন উপ‌জেলার হাজার হাজার মানুষ। তার বদ‌লি মাগুরা জেলার শালিকা থানায়। 

এ খবর নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ ফেইসবু‌কের মাধ‌্যমে ব‌্যাপক ভাইরাল করে উপজেলার জনগণ । তিনি ওসি হিসেবে ২০২২ সা‌লের (৭ সেপ্টেম্বর) যোগদান ক‌রেন লোহাগড়া থানায়। অল্প‌ দি‌নেই থানার কাজ
কর্মের মাধ‌্যমে সকল শ্রেণির মানুষের মন জয় করেছেন । সকল‌ শ্রেনীর মানু‌ষের এমন ধারণাই পাল্টে দেন (ওসি) মো.নাসির উদ্দিন।

 পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও অ‌নেকই বাড়‌ছে ব‌লে ভুক্ত‌ভূগীরা জা‌নি‌য়ে‌ছে। অপরাধীরা যেন, অপরাধ করে পার না পায় সে বিষয়েও তিনি কঠোর অবস্থানে রয়েছেন।মাদক ব্যবসায়ী, সন্ত্রাস-চাঁদাবাজ,দালালচত্রু, ভূমি দস্যুদের কাছে ও‌সি মো. নাসির উদ্দিনের যোগদা‌নের পর এক আতংকের নাম ছিল।

পুলিশ-জনতা এক সাথে মিলে কাজ করলে দেশ থেকে অপরাধ কমে যাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এ থানায় যোগদানের প্রায় ১৫ মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে লোহাগড়া থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার ১২টি ইউ‌পি ও  ১টি পৌরসভার  মানুষের আস্থার নিরাপদ ঠিকানা। 

অল্প‌দি‌নেই পাল্টে যায় লোহাগড়া থানার অপরাা‌ধে চিত্র।  তিনি  থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখ‌তে দিন-রাত পরিশ্রম করেন। উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রনে ওসি মো.নাসির উদ্দিন এর ভূমিকা সর্বস্তরে প্রশংসনীয়।  উপজেলার বিভিন্ন এলাকায় এখন আগের তুলনায় মাদক-সন্ত্রাস নির্মূলের দ্বারপ্রান্তে। শুধু তাই নয়, তিনি যোগদানের পর থেকে থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডও দিন দিন কমতে শুরু করেছে। তার কর্মদক্ষতার মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে তার অধিনস্থ অফিসারদের সর্বদা নির্দেশ দিয়ে থাকেন,  তারা যেন  আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সাধারণ মানুষের সেবায় কাজ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ