ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাভারে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১০-১২-২০২৩ রাত ১০:১

খেলাধুলায় বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে জেসি ইউথ ক্লাব এন্ড ভিভিসি আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।   রোববার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নে জাদুরচড় এলাকায় আয়শা সিদ্দীকা মাদ্রাসা মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ঢাকা জেলা আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম সমর।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ঢাকা জেলা আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম সমর, সভাপতি হিসেবে ছিলেন মো: শওকত হোসেন,সভাপতি জাতীয় শ্রমিক লীগ, সাভার উপজেলা।

প্রধান অতিথির বক্তব্যে মো: ফখরুল আলম সমর বলেন, সমাজে কতিপয় মহল তরুণ কিশোরদের কোমল ও সরলতার সুযোগে অপরাধ ও জঙ্গি তৎপরতাসহ নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে। আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।সন্তানদের পরিবারের পক্ষ থেকে চোখে চোখে রাখতে হবে। তাদেরকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে।

এ সময় নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ৪৫টি দল অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা