ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ১২ ডিসেম্বর থেকে ভিটামিন এ খাওয়ানো হবে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৩:৪২
আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) মাদারীপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান। সোমবার সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
 
এ সময় সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ধারাবাহিকতায় মাদারীপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ২১ হাজার ৫৬৭ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১লাখ ৪৯ হাজার ৯০৭ জনকে লাল রঙের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 
 
তিনি বলেন, ‌ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়।এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় এ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। এসময় তিনি সকল অভিভাবকদের অনুরোধ জানান তাদের শিশুকে অবশ্যই ক্যাপসুল খাওয়ানোর জন্য।
 
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো: ওলিউর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেলে অফিসার ডা. খলিলুর রহমান,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত