বশেমুরবিপ্রবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর “ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক একাডেমিক লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সেমিনার কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়।ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, উপ-উপাচার্য, বশেমুরবিপ্রবি, ড. মোঃ মোবারক হোসেন, ট্রেজারার, বশেমুরবিপ্রবি, মিঃ মোঃ আব্দুল হালিম, কমিশনার, বিসেক এবং প্রফেসর ড. হাফিজ মোঃ হাসান বাবু, চেয়ারম্যান, ডিএসই।
অনুষ্ঠানটির কি নোট প্রেজেন্ট করেন সৈয়দ আল আমিন রহমান, ডিজিএম ও হেড অফ ডিটিএ, ডিএসই। ওয়েলকাম স্পিচ দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন ড. ঈশিতা রয়,ডিন, ফ্যাকাল্টি ওফ বিজনেস স্টাডিজ, বশেমুরবিপ্রবি, ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ,ম্যানেজিং ডিরেক্টর, ডিএসই এবং ক্লোজিং স্পিচ দিয়ে শেষ করেন বশেমুরবিপ্রবি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান তন্ময় বর্ম্মন।সেমিনারে বক্তারা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এছাড়াও এর সুবিধা অসুবিধা, বর্তমান শেয়ার বাজারের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থী মোহাম্মদ আবু তোহা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ের উপর এতো সুন্দর একটি সেমিনার আয়োজনে উপস্থিত থাকতে পেরে অনেক কিছুই জানলাম ও শিখলাম সেটা আমদের ভবিষ্যত জীবনকে সাফল্যময় করবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য